সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণঅধিকার পরিষদের সমাবেশ স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::

গণঅধিকার পরিষদের শুক্রবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে দলটি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
হানিফ জানান, শুক্রবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি মিটিং রয়েছে, তাই আমাদের পূর্বনির্ধারিত শুক্রবার কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটি স্থগিত করা হলো। তবে পূর্বঘোষিত আগামী ২ অক্টোবর জেলায় জেলায় গণঅধিকার পরিষদের পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আর আগামী ৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালভার্ট রোডে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ করবে দলটি।

সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সভাপতিত্ব করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হক নুর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: