সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পেসার রুবেলের বাবা আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এবার বাবাকে হারালেন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা পেসার।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে টাইগার এই পেসার লিখেছেন, আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।

জানা গেছে, প্রায় বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই পেসারের বাবা। এই বছরের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট করেছিলেন রুবেল।

সে সময় রুবেল জানিয়েছিলেন, আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি ধরে প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন; আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: