সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোনালদোর গোলে আল-নাসরের জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবের প্রো লীগে আল-হাজমের বিপক্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জয় পেয়েছে আল নাসর।

শনিবার রাতে কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে নেমেই পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন রোনালদো। এদিন আল-নাসরের দুই প্রধান তারকাই ম্যাচটিতে গোল পেয়েছেন। ফলে তাদের দল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই আল-হাজমের ওপর চেপে বসলেও গোল পাচ্ছিল না আল-নাসর।

২৩তম মিনিটে রোনালদোর গোলে ক্লাবটি এগিয়ে যেতে পারত। কিন্তু পর্তুগিজ তারকার শটের সামনে দেয়াল তোলেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ম্যাচের লিড পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে নাসরকে লিড এনে দেওয়া গোলটি করেন এই সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব। বিরতিতে যাওয়ার আগেই গোল ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে আব্দুল্লাহ আল-খাইবারি তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধান নিয়ে এরপর নাসর বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই আল-হাজম এক গোল শোধ দেয়। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। যদিও নাসরকে গোল পেতে বেশি বেগ হতে হয়নি।

এবারও গোল পেতে ভূমিকা রয়েছে রোনালদোর। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর পাস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা। ম্যাচের বয়স তখন ৫৭ মিনিট। এরপর পর্তুগিজ এই সুপারস্টারও গোলশূন্য থাকেননি। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।
মৌসুমের ৬ষ্ঠ গোলটি আল-হাজমের বিপক্ষে করেছেন তিনি। ডি-বক্সে গারিবের বাড়ানো পাসে ফাঁকায় দাঁড়ানো রোনালদো বল পেয়ে যান। এরপর জোরাল শটে বল জালে জড়ান রোনালদো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: