সর্বশেষ আপডেট : ২ মিনিট ৫৩ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাইজেরিয়ার মসজিদে বন্দুক হামলা, নিহত ৭

ডেইলি সিলেট ডেস্ক ::

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে সাতজন নিহত হয়েছেনG

রোববার আল আরবিয়া ও রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়, শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে।

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, বন্দুকধারীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

রয়টার্সকে সায়া গ্রামের বাসিন্দা হারুনা ইসমাঈল ফোনে জানান, বন্দুকধারীর গুলিতে নামাজরত মুসল্লিদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন এবং বাকি দুজন ছিলেন গ্রামের সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: