সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৫৮ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেকআপ ছাড়া ছবি পোস্ট, পেত্নী বলে কটাক্ষের শিকার শ্রাবন্তী

ডেইলি সিলেট ডেস্ক ::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া ছবি প্রকাশ করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বুধবার শ্রাবন্তী নিজের মেকআপ ছাড়া ওই ছবি করা মাত্রই নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকারা পেত্নী, আপনাকেও সেরকম লাগছে। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন। তবে এসব মন্তব্যর কোনো জবাব দেননি শ্রাবন্তী।

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: