সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিনেমা ছাড়ছেন মাহি!

ডেইলি সিলেট ডেস্ক ::
ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এক বছরের বেশি সময় ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে আছেন নায়িকা মাহিয়া মাহি। গত মার্চে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে রাজনীতিতে বেশি দেখা যায় তাকে। মাহির কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলো কবে পর্দায় দেখা যাবে তা নিশ্চিত নয়।

বড়পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিজীবন, সংসার, আবার কখনো রাজনীতিকে কেন্দ্র করে আলোচনায় থাকেন মাহি। কিন্তু ভক্তদের প্রশ্ন, আবার কবে সিনেমায় ফিরবেনে এই নায়িকা? এ বিষয়ে চিত্রনায়িকা জানান, নিয়মিত কাজের ক্ষেত্রে একটু বেছে বেছে কাজ করবেন তিনি।

মাহি বললেন, আগে সিনেমা বেশি করতাম মানবিক কাজ কম করতাম। এখন মানবিক কাজগুলো বেশি করব। তাছাড়া আমার এখন সন্তান আছে, পরিবার আছে, পাশাপাশি আছে রাজনৈতিক জীবন। এসবে সময় দিতে হবে।

নায়িকার এসব কথায় চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরার আভাস পাওয়া যাচ্ছে। মাহিয়া মাহি অভিনীত ‘অফিসার’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এতে বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: