![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ভারত শাসিত লাদাখের একটি সড়ক থেকে গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি ছিটকে পড়ে অন্তত ৯ সৈনিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক সৈনিক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে লাদাখ পুলিশ। আহত সৈনিকদের সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আটজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক সৈনিকের মৃত্যু হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর রয়েছে।