সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজস্ব ‘সোনা’কে বিদায় জানালেন প্রিয়াঙ্কা

ডেইলি সিলেট ডেস্ক ::
বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন প্রিয়াংকা চোপড়া। ‘সোনা’ নামের ওই রেস্তোরাঁ বেশ সাড়াও পেয়েছে। কিন্তু নতুন খবর হলো- এই রেস্তোরাঁ ব্যবসা থেকে নিজেজে গুটিয়ে নিয়েছেন প্রিয়াংকা।

২০২১ সালে প্রিয়াংকা চোপড়া ঘোষণা করেছিলেন, মনীশ কে গোয়েলের সঙ্গে নিউইয়র্কে তার নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। এটি একচেটিয়া ভারতীয় খাবার সরবরাহ করে।

এ ছাড়া ভারতেও রয়েছে তার কিছু শাখা। কিন্তু দুই বছর পর অভিনেত্রী সেই রেস্তোরাঁর অংশীদারত্ব থেকে সরে এলেন। পিপল প্রকাশনাকে দেওয়া বিবৃতিতে একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রিয়াংকা সোনায় তার অংশীদারত্ব থেকে সরে এসেছেন।

মনীশ জানিয়েছেন, এ রেস্তোরাঁ খোলার ভাবনা এসেছিল প্রিয়াংকার মাথা থেকেই। এমনকী রেস্তোরাঁটির ডেকোরেশন ও খাবার পরিবেশনার ধরনও ছিল তার মতো করে। আমরা তার অংশীদারত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। তিনি এর পর থেকে আমাদের সঙ্গে সরাসরি অংশীদার হিসেবে না থাকলেও সোনা পরিবারের একটা অংশ হয়ে থাকবেন।

প্রিয়াংকাকে সর্বশেষ দেখা গেছে হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এ। এটি গত ৫ মে মুক্তি পেয়েছিল। ছবিটিতে তার সঙ্গে আছেন স্যাম হিউগান ও সেলিন ডিয়ন। তার অভিনীত ‘হেডস অব স্টেট’ নামে আরেকটি হলিউড ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: