সর্বশেষ আপডেট : ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

ডেইলি সিলেট ডেস্ক ::
মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে বের হন। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

এর আগে গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: