![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গোপালগঞ্জের মফিজুর হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. রিন্টু খন্দকার (৪০)। বৃহস্পতিবার দ র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরভাটপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মফিজুর রহমান হত্যা মামলার এজাহারনামায় পলাতক আসামি মো. রিন্টু খন্দকারকে বুধবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার চরভাটপাড়া গ্রামে। তিনি মো. হিবু খন্দকার এর ছেলে।
|
প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রিন্টু খন্দকার এবং তার অপর সহযোগীরা পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মফিজুরের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে তিনি গুরুতর জখম হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে তিনি মারা যান।
ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি নিজ এলাকা ছেড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছিলেন। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।