সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এখনও তোমাকে খুঁজে বেড়াই মা

ডেইলি সিলেট ডেস্ক ::
নিজের শৈশবে তোলা একটি ছবি পোস্ট করে জাহ্নবী কাপুর লিখেছিলেন, এখনও তোমাকে খুঁজে বেড়াই মা। এখনও সেটাই করি যা তোমাকে গর্বিত করবে। যেখানেই যাই, যা করি সব কিছুই তোমাকে দিয়ে শুরু এবং শেষ হয়।

চলতি বছরে শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে তোলা ওই ছবি শেয়ার করে এ কথা লেখেন বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। ছবির প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে মাকে স্মরণ করেছেন অভিনেত্রী।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের অভিনয়ের ছাপ রাখতে সক্ষম হয়েছেন জাহ্নবী কাপুর। কিন্তু দুঃখের বিষয়, হিন্দি ছবিতে মেয়ের অভিষেক দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা শ্রীদেবী।

২০১৮ সালে জুমাই মাসে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। কিন্তু তার আগেই প্রয়াত হন শ্রীদেবী। ওই বছরেই ফেব্রুয়ারি মাসে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই প্রয়াত হন ‘চাঁদনী’ খ্যাত অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। জাহ্নবীর মতে, মাকে হারানো তাঁর জীবনের সব থেকে বড় যুদ্ধ হারার সমান। অভিনেত্রী বলেন, আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল মা। ‘ধড়ক’-এর শুটিং এবং মায়ের চলে যাওয়ার সঙ্গে লড়াই করা সহজ ছিল না।

এই পর্বকেই তার জীবনের সবথেকে কঠিন সময় হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, ব্যক্তিগত জীবনের ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করাটাই সবথেকে কঠিন ছিল। সমাধান খুঁজে বার করাটাই আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: