সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুরুষ পটানোর কৌশল জানালেন রাখি সাওয়ান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

নিজের পোশাক ও ব্যাক্তিগত জীবন নিয়ে সব সময় সমলোচনার শীর্ষে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গতকাল বুধবার তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায় রাখি হাতে একটি পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করছেন। এসময় তিনি যাকেই সামনে পাচ্ছেন তার গায়ে স্প্রে করে সুগন্ধী ছড়িয়ে দিচ্ছেন। রাখি ভিডিওতে বলেন, পুরুষ পটাতে এটাই নাকি তার নতুন কৌশল।

আদিলের সঙ্গে রাখির সম্পর্ক এখন আর নেই। রাখির করা মামলায় এখনও জেলের ঘানি টানছেন আদিল। আর তাই তো সুযোগ পেয়ে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। সেই কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ!

গত বছর আদিল খান দুরানির সঙ্গে বিয়ে করেন রাখি। তা নিয়ে ব্যাপক অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল।

কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: