সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার কলকাতা থেকে বাংলা সংগীতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা বাপ্পা মজুমদার নিয়েই নিশ্চিত করেছেন।

এ বাপ্পা মজুমদার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য, আমি ২০তম টেলিসিনে এওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি। গতকাল (৪ জুন) কলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

বাপ্পা মজুমদার আরও লেখেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: