সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কটাক্ষের শিকার মালাইকা

ডেইলি সিলেট ডেস্ক ::

শরীরে কোনো পোশাকের দেখা নেই। একটি বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। এমন অবস্থায়ই সোফায় আরাম করে শুয়ে আছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

তার সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু ছবি তুলেই ক্ষান্ত থাকেননি! সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত অলস ছেলেটা’।

মালাইকার সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন ছবিটিকে ঘিরে। যার অধিকাংশই নেতিবাচক।

কেউ লিখেছেন, ‘নিজের ছেলের কথা ভাবুন।’

কেউ প্রশ্ন তুলেছেন, ‘মালাইকা কীভাবে এই ছবিটা প্রকাশ করলেন?’

আরেকজন আবার ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

অর্জুন-মালাইকার সম্পর্কের খবর নতুন কিছু নয়। বহুদিন ধরেই প্রেম করছেন এই জুটি। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে বাধা আসেনি মালাইকার। বিভিন্ন সময়েই দুজনকে একসঙ্গে দেখা গেছে।

নিন্দুকেরা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করলেও এবার অর্জুনের খোলামেলা ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের গভীরতাও যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

আরবাজ খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর দীর্ঘদিন ধরেই অর্জুন সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত। মালাইকার এমন মন্তব্যে শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলে ধারণা করেছিলেন নেটিজেনরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: