সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অভিনয়ে নাম লেখালেন সাইফপুত্র

ডেইলি সিলেট ডেস্ক ::
সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়েছেন এবং গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানায় বোন সারা আলী খান।

সারা বলেন, মাত্রই অভিনেতা হিসেবে প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। তবে সে করেছে। বলিউড হাঙ্গামা সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে ইব্রাহিমের সিনেমায় অভিষেকের কথা জানালেও পরিচালক, সহঅভিনেত্রী বা সিনেমার নাম বলেননি সারা। তিনি আরও বলেন, আমাদের দুই ভাই-বোনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সেটা স্কুল থেকে কিংবা শুটিং থেকে ফেরার পরে সবচেয়ে বেশি বোঝা যেত। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নিয়েছে। মাঝেমধ্যেই বুঝি, আমি এখনও মায়ের হৃদয়ে আছি। কারণ সেই একইভাবে আমি ইব্রাহিমকেও দেখি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: