সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাদরাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

স্থগিত করা পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।’

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে নির্ধারিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি প্রথম পত্র ও উচ্চতর গণিতের স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: