সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১৭ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮ জন

ডেইলি সিলেট ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশে সর্বমোট ১১১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৫ জন এবং ঢাকার বাইরে ১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৩৩০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৯৬ জন এবং ঢাকার বাইরে ৫৩৪ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ২০৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৬৯২ জন এবং ঢাকার বাইরে ৫১৫ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: