সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ৫ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গলাটা ধরে এলো কান্নায়

ডেইলি সিলেট ডেস্ক ::
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেখানে তার সাথে আছেন একমাত্র পুত্র শিশু রাজ্য। সেখানেই ঘটেছে আবেগঘন একটি ঘটনা। তার প্রতি পুত্রের এই মমত্যে অভিভূত নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে আজ মঙ্গলবার ভোরে এক পোস্টে সে কথাই জানালেন পরীমণি।

তিনি লিখেছেন, ‘গতকাল ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না।

‘সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারেনা কেউ। আর কি লিখবো! গলাটা ধরে এলো কান্নায়।’

১৪ মে মা দিবসের দিন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন পরীমণি। ফেসবুকে নায়িকা জানিয়েছেন, জ্বরে ভুগছেন তিনি। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: