সর্বশেষ আপডেট : ৮ মিনিট ৪০ সেকেন্ড আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী অধ্যাপক গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ।

তিনি জানান, রোববার দুপুরে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন গোলাম মোস্তফা। এই অভিযোগে সোমবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: