সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কোকোর দুই মেয়ে ঢাকায়

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার দুপুরের এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আছেন।

বিএনপির একটি সূত্র এ তথ্য বাংলাদেশ জার্নালকে জানান। তবে খালেদা জিয়ার দুই নাতনি কতদিন ঢাকায় থাকবে না জানা যায়নি।

আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। দুই নাতনি ও পুত্রবধূ নিয়ে বিএনপি চেয়ারপারসন এবারের ঈদুল ফিতর উদযাপন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: