সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগে নতুন ৮ পদ

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই আরও আটটি পদ যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো

১. অটিজম বিষয়ক সম্পাদক

২. মানবাধিকার বিষয়ক সম্পাদক

৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক

৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক

৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক

৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক

৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক

৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: