সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদে ছুটি মিলছে ৫ দিন

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে এবার ঈদের ছুটি মিলছে ৫ দিন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সরকারের নির্বাহী আদেশের এই ছুটির ফলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। ১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। মন্ত্রিসভার বৈঠকে এদিনও ছুটি ঘোষণা করা হলো। পরের টানা তিনদিন (২১, ২২ ও ২৩ এপ্রিল) আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: