সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অনুষ্কার সঙ্গে ফ্য়াশন শোতে ব্য়স্ত বিরাট!

ডেইলি সিলেট ডেস্ক ::

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি জুটিতে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান ডিওরের ভারত উদ্বুদ্ধ প্রিফল কালেকশনের ফ্যাশন শোতে। এই ফ্যাশন শোটি ৩০ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রেড কার্পেটে এই কাপল দুর্দান্ত লুকে ধরা দেন।

এদিন অনুষ্কাকে একটি উজ্জ্বল হলুদ রঙের ক্রিশ্চিয়ান ডিওরের পোশাকে দেখা যায়। অন্যদিকে বিরাটের পরনে ছিল স্যুট। পাতি কথায় বলতে গেলে এদিন তারা একত্রে রেড কার্পেটে আগুন ঝরিয়েছেন।

অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দুজনেই একত্রে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করেন। অনুষ্কা তার পোস্ট করা ছবিতে বিরাট কোহলিকে ট্যাগ করে লেখেন ‘তুমি’। বিরাট আবার স্ত্রীর এই পোস্টে একটি লাল রঙের ইমোজি পোস্ট করেন। অন্যদিকে বিরাট তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘গতকাল রাতের কথা।’

এই বলি জুটি যতবার যেখানে জুটিতে ধরা দিয়েছেন রেড কার্পেটে সেখানেই তারা সকলের নজর কেড়েছেন। কিছুদিন আগেই তাদের ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের রেড কার্পেটে দেখা যায়।

২০১৭ সালে অনুষ্কা এবং বিরাট বেশ কয়েক বছর প্রেম করার পর ইতালিতে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়েতে তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় তাদের মেয়ে ভামিকার।

অনুষ্কাকে আগামীতে চাকদা এক্সপ্রেসে দেখা যেতে চলেছে। মেয়ে হওয়ার পর অভিনেত্রীর এটাই প্রথম কাজ। যদিও কলা ছবিতে তাকে এক ঝলক দেখা গিয়েছিল বিশেষ একটি চরিত্রে। চাকদা এক্সপ্রেসে তাকে ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কলকাতা এবং ইংল্যান্ডে এই ছবির শ্যুটিং চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: