সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অকারণে হেনস্থা করা হচ্ছে সানিকে

বিনোদন ডেস্ক::

বলিউড অভিনেত্রী সানি লিওনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তাদের এক সহযোগীর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে জানাল কেরালার হাইকোর্ট।

বিচারপতি বেচু কুরিয়েন থমাস জানিয়েছেন, সানিকে অকারণে হেনস্থা করার চেষ্টা চলছে, এই অভিযোগ তিনি বাতিল হিসাবেই গণ্য করছেন। তবে তদন্ত যাতে চলতে পারে তার জন্য মামলার শুনানি চলবে। পরবর্তী শুনানি আগামী ৩১ মার্চ।

২০২২ সালের ১৬ নভেম্বর সানি, ড্যানিয়েল এবং সেই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক ইভেন্ট ম্যানেজার। বিচারপতি কুরিয়েন বৃহস্পতিবার বলেন, এর মধ্যে অপরাধ কোথায় বুঝছি না। অকারণে সানি লিওনিকে হেনস্থা করা হচ্ছে। আমি এই মামলা বাতিল করার পক্ষে।

অভিযোগকারী ইভেন্ট ম্যানেজারের দাবি ছিল, লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও সানি অনুষ্ঠানে এসে পারফর্ম করেননি। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় সানির স্বামী ড্যানিয়েল এবং সহকারীর বিরুদ্ধে। যদিও তদন্তে দেখা গিয়েছে, অভিযোগকারীর কোনো লোকসান হয়নি। সানির পক্ষ থেকেও এমন ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। প্রমাণ হিসাবে যা জমা পড়েছিল তা যথেষ্ট বলে মনে করেনি ম্যাজিস্ট্রেট কোর্ট। উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলা সেখানে বাতিল হয়ে যায়। এরপর কেরালার হাইকোর্টের দ্বারস্থ হন সেই অভিযোগকারী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: