সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় পাঠ্যবই বিতরণ

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় উৎসবমুখর পরিবেশে রোববার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। একই সাথে শিশু শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, পৌর কমিশনার আলী আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: