সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনে সমর্থন না করায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মেম্বার

ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বারকে সমর্থন না করায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স

দ্য বিজয়ী দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। আহত শিক্ষক মো. ইউনুস দৌলতখান উপজেলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক। এ ঘটনায় তিনি দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষক জানান, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিনকে তিনি সমর্থন না করায় নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেম্বার জামাল ও তার ভাই হেলাল তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তিনি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আহত অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সদ্য বিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : আমাদের সময়

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: