![]()


বগুড়ার আদম’দীঘি উপজে’লার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অ’গ্নিকা’ণ্ডের ঘটনায় পাঁচ শ্রমিকের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ নি’হতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতটি ইউনিট প্রায় দুইঘণ্টার চেষ্টা চালিয়ে আ’গুন নিয়ন্ত্রণে আনে। তবে আ’গুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল।
হঠাৎ করেই কারখানার এক কর্নারে আ’গুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভ’য়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদম’দীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিট আ’গুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আ’গুন, ৫ জনের ম’রদেহ উ’দ্ধার
কারখানার মালিক সান্তাহার পৌরসভা’র মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, সকাল থেকেই কারখানায় কাজ করছিল। কী’ভাবে আ’গুনের সূত্রপাত তা বলতে পারছি না। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাই প্লেট সামগ্রি তৈরী করা হতো। আ’গুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
তবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।। আ’গুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।