সর্বশেষ আপডেট : ১০ মিনিট ৯ সেকেন্ড আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মৃত ভাইয়ের মুখ দেখেই মারা গেলেন বোন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের ম’রদেহ দেখতে এসে মৃ’ত্যু হয়েছে বড় বোনের। আলমডাঙ্গা উপজে’লার সোনাতুনপুর গ্রামে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃ’ত আবদুল মান্নান ও বেনী খাতুন ওই গ্রামের মৃ’ত কাঙালী মণ্ডলের দুই সন্তান। ভাই-বোনের মৃ’ত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃ’ত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছে’লে আবদুল মান্নান (৪০) হৃদরোগে আ’ক্রান্ত হলে ১৯ দিন আগে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মা’রা যান।

তার ম’রদেহ বুধবার ভোরে আলমডাঙ্গার নিজ গ্রাম সোনাতুনপুরে আনা হয়। তাকে শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন চুয়াডাঙ্গা সদর উপজে’লার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী’ বেনী খাতুন (৪৫)। ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃ’ত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। তাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

স্থানীয় জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, ভাই আবদুল মান্নান মা’রা গেছেন জানতে পেরে তার সেজ বোন বেনী খাতুন ভোরে দেখতে আসেন। মুখ দেখার সঙ্গে সঙ্গে বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপরই ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: