সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অভিনয়ে মক্কার সাবেক ইমাম, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

সৌদির মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শায়েখ আদেল কালবানি। তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আবদুল্লাহ। তার প্রাণ জুড়ানো তেলাওয়াত ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ইসলামের দাঈ হিসেবেও বেশ সমাদৃত তিনি। এবার নতুন এক বিতর্কে পা দিলেন তিনি। যা নিয়ে বিশ্বজুড়ে হচ্ছে সমালোচনা।

আমিরাতভিত্তক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্যমতে, রিয়াদ সিজন-২০২১-এর উৎসবের ‘কমব্যাট ফিল্ড’-এর একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক এই ইমাম। সে বিজ্ঞাপনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার ঝড় উঠেছে শায়েখ আদেল কালবানির বিরুদ্ধে।

ওই ভিডিওতে দেখা যায় যে, সৈন্যরা যুদ্ধে নিযুক্ত এবং যুদ্ধের অস্ত্র ব্যবহার করছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে শায়েখ আদেল কালবানিকে একটি সংক্ষিপ্ত এন্ট্রি করতে দেখা গিয়েছে।

সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্ট’ এর ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন জনপ্রিয় তারকা তুর্কি আল-শেখ। সেই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে শায়েখ আদিল আল-কালবানি টুইটের নিচে রসিকতা করে লিখেন, ‘আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারি?’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: