সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একই ওয়ার্ডে বউ-শাশুড়ির লড়াই

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটযু’দ্ধে মাঠে নেমেছেন বউ ও শাশুড়ি।

উপজে’লার জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বউ-শাশুড়ি আলাদাভাবে ভোটারদের নজর কেড়েছেন।

প্রার্থীরা হলেন, বউ শামীমা খাতুন টিনা এবং তার চাড়ি শাশুড়ি সাজেদা খাতুন। শাশুড়ি সাজেদা খাতুন জামনগর গ্রামের কলেজ শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী’ এবং বউমা শামীমা খাতুন টিনা একই এলাকার সাইফুল ইস’লামের স্ত্রী’। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দায় এবং একই ভিটায় বাস করেন।

জানা গেছে, জামনগর ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাজেদা খাতুন তালগাছ প্রতীক এবং শামীমা খাতুন টিনা সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ভোটের ল’ড়াইয়ে মাঠে নেমেছেন। জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না। সাজেদা খাতুন এর আগেও দুবার একই পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

তবে সাজেদা খাতুন জানান, এবারও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শামীমা খাতুন টিনা। নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি।

অ’পর প্রার্থী বর্তমান মহিলা মেম্বার মাবিয়া খাতুন কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় জো’রে সোরেই মাঠে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: