![]()


গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় পাঁচ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সোহাগ (২২), টুকু আমিন (৬৫), আশরাফ (৭০), রিপন (৩২) ও সুজন (৪০)। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় বাকি দুইজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।-সূত্র: আমাদেরসময়