![]()


পাবনার ভাঙ্গুড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আ’হত যুবলীগ নেত্রী রুমানা আক্তার মিতু (৩৬) মা’রা গেছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি।
এর আগে, গত ২৪ অক্টোবর উপজে’লার দিলপাশার রেলব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আ’হত হন মিতু। তিনি পাবনা সদর উপজে’লা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পাবনা জে’লা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফা’লি বলেন, ২৪ অক্টোবর দিলপাশার রেলব্রিজে পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন মিতু। সে সময় তিনি রেল লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ তিনি ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাবনা জেনারেল হাসপাতা’লে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতা’লে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পাবনা সদর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আমিনুল ইস’লাম বলেন, ট্রেন দুর্ঘ’টনার ১৩ দিন পরে যুবলীগ নেত্রী মা’রা গেছেন।