সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্ত্রী শ্যালিকা দুজনই অন্তঃসত্ত্বা, কারাগারে দুলাভাই

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীর চার মাস পর শ্যালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আলম মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আলম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলম মিয়া উপজেলার ফুলপুর ইউনিয়নের সদর ইউনিয়নের নয়াগাঁও প্রকাশ নগুয়া গ্রামের মৃত আহমাদ আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ভিক্টিমের পরিবার সূত্র জানায়, বড় বোনকে বিয়ের পর থেকেই আলমের কুদৃষ্টি পড়ে তার শ্যালিকার ওপর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত আলম। চার মাস আগে ভিক্টিম প্রাইভেট পড়তে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে অপহরণ করে আলম মিয়া। বিষয়টি ভিক্টিমের পরিবার জানতে পেরে তার পরিবারের সাথে যোগযোগ করলে মেয়েকে ফেরত দেবে জানায়। কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে গেলেও মেয়েকে ফেরত দেয়নি। লোক মারফত জানতে পারে শ্যালিকাকেও বিয়ে করেছে আলম এবং তারা দুই বোনই অন্তঃসত্ত্বা। এমতাবস্তায় ফুলপুর থানায় মামলা দায়েরের পর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, ভিকটিমকে আদালতে হাজির করলে বিচারক তার বাবার হেফাজতে দেন। এখন দুই বোনই বাবার হেফাজতে আছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: