সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শেষ মূহুর্তে ভোট দিলেন আতিক

সিলেট-৩ আসনের উপ নির্বাচনের শেষ মূহুর্তে ভোট দিতে পেরেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রার্থীর নিজ কেন্দ্র দক্ষিণ সুরমা উপজে’লার মোগলাবাজারের রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় তিনি তার ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সকালে ভোট দিতে এসে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কারণে ভোট দিতে পারিনি। তবে এখন ভোট দিতে পেরে আমি সন্তুষ্ট।

এদিকে সকালে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় নিজের ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। পরে তাকে পুনরায় আসতে বলেন নির্বাচন কর্মক’র্তারা।

সিলেটের জে’লা প্রশাসক ও রিটার্নিং কর্মক’র্তা কাজী এম’দাদুল ইস’লাম বলেন, ওই প্রার্থী এর আগে হবিগঞ্জের ভোটার ছিলেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ থেকে এখানে ভোট স্থা’নান্তর করেন। কিন্তু তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় তার ভোটটি এখানকার তালিকায় আপডেট হয়নি। তবে সকালের ঘটনার পরই আমি নির্বাচন কমিশনে কথা বলেছি। দ্রুত তার ভোটার নাম্বার এখানে আপডেট করা হয়েছে। বিকেলে তিনি তার ভোট দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: