সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৭ বছর পর বাড়ি ফিরল ‘মৃত ব্যক্তি’

মামলায় নিহত, তবে ৭ বছর পর জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছেন তিনি। আর এ হত্যা মামলার প্রধান আসামি হয়ে সাড়ে চার মাস হাজতবাস করেছেন আজিজার রহমান নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার পৌর এলাকার কর্ণপুর পশ্চিমপাড়া মহল্লায়। বগুড়া সদর উপজেলা ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৫ সালে ২ জানুয়ারি কর্নপুর মহল্লার আজিজার রহমান তার বন্ধু শাখারিয়া গ্রামের শাহিনের ছেলে শামীমকে অপহরণের পর হ`ত্যা করে। এরপর ডোবাতে লুকিয়ে রাখে তার মরদেহ। এমন অভিযোগ করে ঐ বছরের ১৮ ফেব্রুয়ারি শামীমের মা ঝর্না বেগম বগুড়া সদর থানায় মামলা করেন।

এ হ`ত্যা মামলার প্রধান আসামি হিসেবে আজিজার রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। পরবর্তী সাড়ে ৪ মাস কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

সোমবার সকালে নিহত সেই শামীমকে আসামি আজিজারের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসী। এরপর তাকে ধরে পুলিশের সোপর্দ করেন তারা। সূত্র: সময়নিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: