![]()



কথায় আছে মৃ’ত্যু ব্যতীত সব রোগের ওষুধ কালোজিরা। প্রাচীন কাল থেকে কালোজিরা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা বিভিন্ন উপাদান শরীরের নানাবিধ অ’সুখ সারাতে দারুণ কার্যকরী। যেমন-
১. কালো জিরাতে উপস্থিত ফসফরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করতেও এটি বেশ কার্যকরী।
২. পেটের সমস্যা নিরাময়ে কালো জিরার তুলনা নেই। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী, আধা কাপ দুধের সঙ্গে এক চিমটে কালোজিরার গুঁড়া মিশিয়ে খেতে পারলে পেটের সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া যায়।
৩. কালোজিরা শরীরে অ্যান্টি ট’ক্সিনের মতো কাজ করে। এ কারণে প্রস্রাব স্বাভাবিক, নিয়মিত ও পরিষ্কার রাখতে কালোজিরা যথেষ্ট ভূমিকা রাখে।
৪. কালোজিরায় থাকা আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভা’রসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া শ্বা’সক’ষ্টজনিত সমস্যা সারাতেও কালো জিরার তুলনা নেই।
৫. অনেকেরই আবহাওয়ার পরিবর্তন বা বর্ষায় ঠান্ডা লেগে মা’থা ব্যথার সমস্যা হয়। এই সমস্যা সমাধানে কালোজিরা দারুণ ভূমিকা রাখে। একটা ছোট কাপড়ে কালোজিরা বেঁধে সেটি রোদে শুকোতে দিন। ঘণ্টা খানেক রোদে রাখার পর কালোজিরা ভরা কাপড়ের টুকরাটি নাকের কাছে ধরলে বুকে, মা’থায় জমে থাকা কফ তরল হয়ে সহ’জে বেরিয়ে যায়। এতে মা’থা ধ’রা বা ঝিম ঝিম ভাব দূর হয়ে যায়।