![]()



করো’না সারাতে অনেক টাকা খরচ। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এমন একটি চিরকুট লিখে রেখে আত্মহ’ত্যা করেছেন আজগর আলী (৬০) নামে এক রোগী।
শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজে’লার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত আজগর আলী ইলিশপুর গ্রামের জালাল উদ্দিনের ছে’লে। শনিবার ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লা’শ উ’দ্ধার করে পু’লিশ।
কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, আজগর আলি ১৪ দিন আগে করো’নায় আ’ক্রান্ত। পরে তিনি কোনো হাসপাতা’লে ভর্তি না হয়ে নিজ বড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশের আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহ’ত্যা করেন।
লা’শের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মক’র্তা কলারোয়া থা’নার এসআই রেজাউল ইস’লাম জানান, আজগর আলি আত্মহ’ত্যা করেছেন। এর আগে তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন করো’না রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।
কলারোয়া থা’নার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা রেকর্ড করা হয়েছে।