সর্বশেষ আপডেট : ৪ মিনিট ১০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন শনাক্ত হয়েছেন ৫১ জন। যার মধ্যে ১৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৫১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২১০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭৩ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৪৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: