সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডন ফেরত আরও ৪৩ জন কোয়ারেন্টাইনে

হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় (৪ মা’র্চ সকাল ৮টা থেকে ৫ মা’র্চ সকাল ৮টা পর্যন্ত) পাঁচ হাজার ৬৩৫ জন যাত্রী দেশে এসেছেন।

তাদের মধ্যে সাতটি ফ্লাইটে যু’ক্তরাজ্য থেকে আগত ৪৩ জন যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ নিয়ে বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যু’ক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক (আবাসিক হোটেলে) কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

শুক্রবার (৫ মা’র্চ) সকালে বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে নতুন নির্দেশনা রয়েছে। প্রবাসী কোনো যাত্রী যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো করো’নার দুই ডোজ টিকা নেন এবং টিকা নেয়ার দুই সপ্তাহ পর দেশে ফেরেন তাহলে তার কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। এমনকি তাকে সংশ্লিষ্ট দেশ থেকে নেগেটিভ সদনও আনার প্রয়োজন হবে না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: