সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাইফুরসহ ৪ ধর্ষকের ছাত্রত্ব ও সনদ বাতিল

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানসহ চার আসামির ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যরা হলেন, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।

এসব তথ্য নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ।

সোমবার মধ্যরাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গণদাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা সুপারিশ করেছিলাম, তাদের ছাত্রত্ব বাতিল করার। সেই সুপারিশের সূত্র ধরে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি তাদের ছাত্রত্ব বাতিল করেছেন।’

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: