সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ১০৫ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হবিগঞ্জ, মৌলভীবাজার  ও সিলেট জেলায় বাসিন্দা।

সোমবার (১২ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, হবিগঞ্জে জেলায় ১২ জন ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (১৩ জুলাই)  নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ জন সিলেট জেলার এবং ১৯ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ১৪০ জনে এবং সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত দাঁড়াল ১ হাজার ১৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে আক্রান্ত এখন

৫ হাজার ৯২৪ করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১০৩ জন। সিলেট বিভাগে ২ হাজার ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত ২১৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: