সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজ ওসমানী হাসপাতালের ল্যাবে ৫৩ জনের করোনা শনাক্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ একাধিক চিকিৎসকসহ ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে দৈনিক নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জ জেলার ৬ ও মৌলভীবাজার জেলার ১ একজন রয়েছেন আক্রান্তদের তালিকায়।

এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তরা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। তিনি জানান, শাবির ল্যাবে আজ (শুক্রবার) ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তদের মধ্য ৩২ জন সুনামগঞ্জ জেলার ও ৪ জন সিলেট জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: