![]()


সিলেটে নতুন করে আরো ৬০জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (৮ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
তিনি বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ সোমবার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর, সিটি করপোরেশন এলাকা, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আছেন।’