সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনায় আক্রান্ত সিলেটের কাউন্সিলর আজাদ

সিলেটে এবার করোনায় আক্রান্ত হলেন আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ২২ মে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম করোনা আক্রান্তের দুইদিন পর রোববার (২৪ মে) কাউন্সিলর আজাদ করোনায় আক্রান্ত হলেন।

শনিবার তিনি শরীরে জ্বর জ্বর অনুভব করায় ওসমানীর ল্যাবে শরীরের প্রয়োজনীয় নমুনা প্রদান করেন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ। আজ রবিবার ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত বলে জানা যায়।

জানা গেছে, করোনাকালীন তিনি বিভিন্ন সময়ে দিনরাত সহযোগীতা সামগ্রী নিয়ে মানুষের পাশে ছিলেন। দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে তিনি নিজ স্ত্রীকেও সাথে নিয়ে কাজ করেছেন। এই অবস্থায় যে কারো মাধ্যমে তিনি সংক্রামিত হয়ে পড়েন। কাউন্সিলর আজাদ সিসিকের টানা চারবারের নির্বাচিত প্রতিনিধি। তিনি মহানগর আওয়ামী লীগের আগের কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী যুক্তরাজ্যের ওয়েস্টহ্যাম্পস্টেড’র কেমডেন কাউন্সিলর নাজমা রহমান।

এদিকে, কাউন্সিলর আজাদ করোনা আক্রান্তের সংবাদে দলীয় কর্মীদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। ঈদকে সামনে রেখে সবাই কাউন্সিলর আজাদের করোনা মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন। কাউন্সিলর আজাদ দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: