সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যশোরে নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত

যশোরে নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ জন। যাদের মধ্যে ইতোমধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুক্রবার (১৫) রাতে ১১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: