![]()


সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) বুধবার দুইজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি থাকলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে।করোনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি জানান, বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।