![]()


সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজারের ৮জন।
আজ বুধবার (১৩ মে) ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা থেকে ই-মেইলে এসব তথ্য পাঠানো হয়েছে। ৩৯৭ টি পরীক্ষার মধ্যে ২২ জনের পজেটিভ আসে। এদের মধ্যে সিলেটের ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন।
অপর দিকে আজ বুধবার (১৩ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে মৌলভীবাজারের ৮জনের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানী হাসপাতালের ল্যাবে আজ বুধবার ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই মৌলভীবাজার জেলার।