সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার একজন মহিলা এবং বিশ্বনাথ উপজেলার একজন পুরুষ’র মৃত্যু হয়েছে। এর মধ্যে মহিলা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) শুক্রবার দুপুরে তাদের মৃত্যু হয়।

সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শুক্রবার দুপুর ২টার দিকে তারা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

৩০ বছর বয়সী দাঁড়িয়াপাড়ার বাসিন্দা ওই মহিলা গত কিছুদিন ধরে যক্ষায় ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাস কষ্ট ছিল। হাসপাতালে ভর্তির দুই ঘন্টার মধ্যে ওই মহিলার মৃত্যু হয়।

৫৩ বছর বয়সী বিশ্বনাথের ওই ব্যক্তির হার্টের সমস্যা ছিল। পাশাপাশি শ্বাসকষ্টও ছিল। ডা: সুশান্ত জানান, করোনা সন্দেহে ওই মহিলার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তবে, হৃদরোগে আক্রান্ত থাকায় পুরুষ ওই ব্যক্তির সাম্পল সংগ্রহ করা হয়নি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: