সর্বশেষ আপডেট : ২১ মিনিট ৩৯ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবার ইউপি সদস্যের গুদামে মিলল ১৫৮ বস্তা সরকারি চাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতিতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ করার ১২ ঘণ্টা না পেরুতেই তাইন্দংয়ে ইউপি সদস্যের গুদামে মিলল ১৫৮ বস্তা সরকারি চাল। রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার তাইন্দং বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের মসজিদ মার্কেটের ভাড়া গুদামে সরকারি চাল মজুদ আছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। অভিযানকালে ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের গুদাম থেকে খাদ্য অধিদফতরের শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা ৩০ কেজি ওজনের ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, জব্দ করা ১৫৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাইন্দং বাজারে ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের গুদামে অভিযান চালাই। এ সময় তার গুদামে মজুদ করা ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, সরকারি চাল নিয়ে কোনো ধরনের চালবাজি সহ্য করা হবে না।

এর আগে রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গার গোমতির বলিচন্দ্র পাড়া থেকে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবাদ্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোমতি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আব্দুল মোমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্র : জাগো নিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: