সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার টিকা মিলবে না

করোনাভাইরাস নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি।

অভিযোগ করে তিনি বলেন, করোনার অজুহাতে দেশের মুসলমানদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

ভাইরাসটির জেরে সাম্প্রতিক যে লকডাউন আরোপ করা হয়েছে, সেই সমালোচনা এড়াতেই মোদি সরকার এমন চেষ্টা চালাচ্ছে বলে জানান ওয়াইসি।

এক টুইটবার্তায় তিনি বলেন, অপরিকল্পিত লকডাউনের সমালোচনা এড়াতে ও করোনাভাইরাস সংক্রমণের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতেই এসব করা হচ্ছে।

বিজেপির অপপ্রচারকারীদের জানা উচিত যে এভাবে হোয়াইটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনাকে হারানো সম্ভব হবে না, মুসলমানদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না।

তিনি আরও বলেন, আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না …। সূত্র : যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: